কাশিমপুরে পূজামণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা তুহিন
- আপডেট সময় : ১১:৫৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ৭ বার পঠিত

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুহিন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি কাশিমপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। রোববার (১৮ অক্টোবর) দিনব্যাপী তিনি এসব কর্মসূচিতে অংশ নেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে তানভীর রায়হান তুহিন কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাশাপাশি যেকোনো সমস্যায় স্থানীয় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
এদিকে, রোববার বিকেলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কাশিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্যামনগর ও বহলনগর এলাকার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তানভীর রায়হান তুহিন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কাশিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কাশেম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যশোর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাব্বি, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাস্টার মফিজুর রহমানসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।






















