অভয়নগর রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ১১:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ বার পঠিত

যশোরের অভয়নগরে নানা আয়োজনের মধ্য দিয়ে অভয়নগর রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অভয়নগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জীবন স্রোত পত্রিকার সম্পাদক ডা. বদরুজ্জামানের সভাপতিত্বে এবং দৈনিক যশোর বার্তার স্টাফ রিপোর্টার ইবাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহ জালাল হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের আয়না ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও দেশের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন, এটাই প্রত্যাশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা এবং চলিশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোনিয়া বেগম।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে অভয়নগর রিপোর্টার্স ক্লাব এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি পেশাগত দক্ষতা ও ঐক্য বজায় রেখে গণমানুষের কথা তুলে ধরবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সকল সদস্যের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আব্দুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৈনিক শব্দ মিছিলের চপল মল্লিক, জীবন স্রোতের জুবায়ের আহমেদ, দৈনিক গোয়েন্দা সংবাদের নুর ইসলাম ও আনিসুর রহমান, দৈনিক বাংলা সমাচারের কামরুজ্জামান, দৈনিক জবাবদিহির এস এম আহসান উদ্দিন শাওন, দৈনিক প্রথম প্রহরের জসিম উদ্দীন, দৈনিক ভোরের আলোর গাজী শামীম এবং দৈনিক আমাদের অর্থনীতির সুমিত কুমার ভৌমিক। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

























