ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ৫৮ বার পঠিত

বগুড়ার আদমদীঘিতে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপিরসহ সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সাধারন সম্পাদক আবু হাসান, থানার ওসি জামিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.বেনজির রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম জানান, কর্মসূচির মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে ৫ হাজার ৩০০ জন কৃষককে সরিষা ও ১০০জনকে মসুরের বীজ এবং রাসায়নিক সার দেওয়া হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং রবি মৌসুমে ফসলের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ট্যাগস :

আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ০৫:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬