ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১০:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ৪০ বার পঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) কামরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা উজ্জ্বল কুমার কুন্ডু, সমাজ সেবা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন এবং উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মিকাইল হোসেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার জোয়ার্দার, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার মীর ফাহিম ফয়সাল এবং দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ প্রতিরোধ, সামাজিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক ব্যক্তিত্বদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। সভাটি উপজেলা প্রশাসন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গার আয়োজনে অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

আপডেট সময় : ১২:১০:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬