ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

আশাশুনি উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা

আবু আফ্ফান (অনি), সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৭:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৪৪ বার পঠিত

আশাশুনি উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় লিডার্সের আশাশুনি শাখা কার্যালয়ে উপজেলা অ্যাকশন ফোরামের আয়োজনে এবং লিডার্সের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ইসমাইল হোসেন লিংকন। সভা সঞ্চালনা করেন লিডার্সের CARE প্রকল্পের প্রজেক্ট অফিসার মনিরুজ্জামান মনির। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান, ফিল্ড ফ্যাসিলিটেটর আবদুল্লাহ ও সুমিত্রা মল্লিকসহ ফোরামের সদস্যবৃন্দ।

সভায় উপকূলীয় এলাকার লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, নদীভাঙন, ঘূর্ণিঝড়, দুর্বল বেড়িবাঁধ, জলাবদ্ধতা, কৃষি উৎপাদন হ্রাস ও জীবিকার অনিশ্চয়তা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিগত ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

পরিকল্পনায় সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ, জলবায়ু সংকট ও জনগণের অধিকার তুলে ধরতে মানববন্ধন, সচেতনতামূলক কর্মসূচি ও আন্তর্জাতিক দিবস পালন এবং জলবায়ু সহনশীল কৃষি ও বিকল্প জীবিকার প্রসারে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় সদস্যরা স্থানীয় জলবায়ু সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

আশাশুনি উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা

আপডেট সময় : ০৭:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬