চুড়ামনকাটিতে এতিমখানার শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
- আপডেট সময় : ১০:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ বার পঠিত

যশোর সদর উপজেলার চুড়ামনকাটির ছাতিয়ানতলা খাদেমুল ইসলাম এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এতিমখানার শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী ও চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন।
এ সময় নাহিদ হাসান তপন বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। এতিমখানার শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে তাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা করি।
শিক্ষা উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন ছাতিয়ানতলা খাদেমুল ইসলাম এতিমখানার সুপার রবিউল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সহসভাপতি রুহুল আজিজ, সহসাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন এবং যুবনেতা নেওয়াজ হাসান ও চঞ্চল হোসেনসহ অন্যরা।
এতিমখানার সুপার রবিউল ইসলাম বলেন, সমাজের বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এসব শিক্ষার্থী ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।






















