ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

কালিয়ায় মৃত্তিকা পরীক্ষা ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ

মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল
  • আপডেট সময় : ০৬:৫৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৬৭ বার পঠিত

কালিয়া উপজেলায় ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে সার সুপারিশের জন্য মৃত্তিকার নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার শনাক্তকরণ বিষয়ক এক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কালিয়া কনফারেন্স হলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, যশোরের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, যশোরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোতাসীম আহমেদ।

প্রশিক্ষণে কৃষকদের মৃত্তিকার নমুনা সংগ্রহের সঠিক পদ্ধতি, মাটির গুণাগুণ অনুযায়ী সুষম সার প্রয়োগ এবং ভেজাল সার শনাক্তকরণের বিষয়ে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

ট্যাগস :

কালিয়ায় মৃত্তিকা পরীক্ষা ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ

আপডেট সময় : ০৬:৫৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬