ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স Logo বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনারের কক্ষে তালা, নেমপ্লেট উধাও Logo চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি Logo সুন্দরবনে এসআরবি-৬-এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার Logo ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ Logo খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার Logo বেনাপোল বন্দরের প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম, মামলা

কুলশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এস এম কাশেম সভাপতি নির্বাচিত

মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল
  • আপডেট সময় : ০৬:২৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ৯২ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গণমাধ্যমকর্মী এস এম কাশেম। তিনি জি-২৪ নিউজের স্টাফ রিপোর্টার এবং সম্মিলিত সাংবাদিক পরিষদ, ঢাকা মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভাপতি নির্বাচনের সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান মিলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ সেলিম হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন আবু রেজা রব্বি কামাল, শিহাব আর্মিষ্ঠান সরদার, শেখ মনা এবং বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় উপস্থিত অতিথি ও অভিভাবকেরা এস এম কাশেমকে অভিনন্দন জানান। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

নতুন সভাপতি হিসেবে এস এম কাশেম বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের কল্যাণে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন উপস্থিত অভিভাবক ও অতিথিরা। তাঁর দায়িত্ব গ্রহণকে ঘিরে বিদ্যালয় ও স্থানীয় এলাকায় ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

ট্যাগস :

কুলশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এস এম কাশেম সভাপতি নির্বাচিত

আপডেট সময় : ০৬:২৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬