চুড়ামনকাটি প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর
- আপডেট সময় : ০৮:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ৬৬ বার পঠিত

চুড়ামনকাটি প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। শনিবার প্রেসক্লাবের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য হেদায়েত খান, সাবেক সভাপতি আনিসুর রহমান, সহসভাপতি আলমগীর কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, কোষাধ্যক্ষ মহব্বত আলী, দপ্তর সম্পাদক তৌহিদ আহমেদ ফিট্টু এবং সদস্য আব্দুস সাত্তার কিনে, মাহমুদুল হাসান মামুন ও আলী রেজা রাজু।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য ও কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন করে নতুন কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।


























