চৌগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারি’র উদ্বোধন
- আপডেট সময় : ১০:৫৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৯০ বার পঠিত

যশোরের চৌগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পৌরসভার ৬ নং ওয়ার্ডে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা বেগম।
বক্তব্যে ইউএনও ফারজানা বেগম বলেন, বর্তমান সরকার গঠনের আগেই জনগণকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেই প্রতিশ্রুতি রেখেছেন। প্রধানমন্ত্রীর একটাই কথা, সবার আগে বাংলাদেশ।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, শ্রমিক দলের নেতা আতিয়ার রহমান, ছাত্রনেতা হাকিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। এ কার্যক্রমের মাধ্যমে উপযুক্ত পরিবারের তথ্য সংগ্রহ ও তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

























