দোয়া ও সমর্থন কামনা
জয়নগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী জুয়েল
- আপডেট সময় : ১১:০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ৪৯ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ৭ নম্বর জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী চৌধুরী মহাসেন হোসেন জুয়েল ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে জয়নগর ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান। নির্বাচিত হলে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ অবকাঠামো এবং সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।
চৌধুরী মহাসেন হোসেন জুয়েল বলেন, “ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি আধুনিক, স্মার্ট ও জনবান্ধব জয়নগর ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের সর্বস্তরের ভোটার, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে একটি উন্নয়নমুখী, সেবাধর্মী ও স্বচ্ছ ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে সক্ষম হবেন।


























