ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বড়দিয়ায় বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ Logo নড়াগাতীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মুত্তাকিন আটক Logo পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার Logo মণিরামপুরে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক Logo মানবাধিকার সুরক্ষায় লায়ন ফরহাদুল হাসানের নেতৃত্বে আসক Logo কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু Logo কালিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে শফিকুল ইসলাম বাবুর শোক Logo রাঙামাটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় Logo বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন Logo মাদারীপুরের নিখোঁজ কন্যাকে ফিরে পেতে আদালতে পিতার মামলা
১৯ সেপ্টেম্বর নিটোরে তার অষ্টম গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার

জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক রহিম রানা

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৬ বার পঠিত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ চিকিৎসাধীন সিনিয়র সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট জেমস আব্দুর রহিম রানার ডান পায়ে আগামী ১৯ সেপ্টেম্বর, শনিবার সকালে অষ্টম গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য দেশ-বিদেশের আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘ চিকিৎসার অংশ হিসেবে এবারের অস্ত্রোপচারটি জেমস আব্দুর রহিম রানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১২ সেপ্টেম্বর অস্ত্রোপচারটি সম্পন্ন করার কথা থাকলেও শেষ মুহূর্তে তীব্র অর্থনৈতিক সংকটসহ নানা জটিলতায় তা স্থগিত হয়ে যায়। ওইদিন তিনি অপারেশন থিয়েটারে পৌঁছে অপারেশন টেবিলেও উঠেছিলেন। চিকিৎসকরা অস্ত্রোপচার সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

তবে এ ঘটনায় চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি রানা। বরং দীর্ঘ চিকিৎসাকালীন অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি নিটোরের পরিচালনা কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের আন্তরিকতা ও সহযোগিতার কথা উল্লেখ করেছেন। ১২ সেপ্টেম্বরের অস্ত্রোপচার স্থগিত হওয়াকে তিনি নিজের দুর্ভাগ্য ও ভাগ্যের নির্মম পরিহাস হিসেবে দেখছেন বলে জানান।

গত ২৭ মে সড়ক দুর্ঘটনায় ডান পায়ে গুরুতর আঘাত পান জেমস আব্দুর রহিম রানা। দুর্ঘটনায় তার পায়ের হাড় একাধিক অংশে ভেঙে যাওয়ার পাশাপাশি ত্বক ও নরম টিস্যুতে ব্যাপক ক্ষতি হয়। পরদিন ২৮ মে তাকে নিটোরে ভর্তি করা হয়। এরপর দীর্ঘ চিকিৎসায় তাকে একাধিক অস্ত্রোপচার ও বিভিন্ন চিকিৎসা-প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।

দীর্ঘ চিকিৎসার পাশাপাশি আর্থিক সংকটও তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অস্ত্রোপচার, ইমপ্ল্যান্ট, ওষুধ, ড্রেসিংসহ চিকিৎসার বিভিন্ন ব্যয় বহন করতে গিয়ে তিনি কঠিন আর্থিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তারপরও দেশ-বিদেশের স্বজন, সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও মানবিক মানুষের সহযোগিতা এবং চিকিৎসকদের আন্তরিকতায় চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি।

চিকিৎসার এই কঠিন সময়ে বিশেষভাবে অধ্যাপক ডা. মো. ইদ্রিস আলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেমস আব্দুর রহিম রানা। তিনি জানান, অধ্যাপক ইদ্রিস আলী তার চিকিৎসাধীন গ্রীন-২ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক না হলেও সংকটময় সময়ে ব্যক্তিগতভাবে তার খোঁজ নিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করে তার চিকিৎসায় সহযোগিতার জন্য উৎসাহিত করেছেন।

গ্রীন-২ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. মিজানুর রহমান, ডা. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট চিকিৎসক দল এবং প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘ চিকিৎসাকালে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকভাবে তার চিকিৎসায় সহযোগিতা করেছেন।

নিটোরের নার্স, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট অন্যদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন এই সাংবাদিক। তার মতে, কঠিন চিকিৎসাযাত্রায় মানুষের ছোট ছোট সহযোগিতা ও সাহস জোগানো কথাও একজন অসহায় রোগীর জন্য বড় আশ্রয় হয়ে ওঠে।

জেমস আব্দুর রহিম রানা বলেন, ১৯ সেপ্টেম্বরের অস্ত্রোপচার তার দীর্ঘ চিকিৎসাযাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে এই অস্ত্রোপচারের পরই তার সম্পূর্ণ চিকিৎসা শেষ হচ্ছে না। পরবর্তী সময়েও তাকে চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, ড্রেসিং এবং প্রয়োজন অনুযায়ী হাসপাতালে আসা-যাওয়ার মধ্য দিয়ে যেতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে চিকিৎসার প্রয়োজনে নিটোরে আসতে হলে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে এ পর্যন্ত যে মানবিক সহমর্মিতা ও সহযোগিতা পেয়েছেন, তা অব্যাহত থাকবে।

আগামী ১৯ সেপ্টেম্বরের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য দেশ-বিদেশের আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন জেমস আব্দুর রহিম রানা।

বর্তমানে তিনি নিটোরের গ্রীন-২ ইউনিটের ইএফ ওয়ার্ডের ২২ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস :

১৯ সেপ্টেম্বর নিটোরে তার অষ্টম গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার

জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক রহিম রানা

আপডেট সময় : ০৭:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬