ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেরিন কিন্ডারগার্টেনের মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান

সারোয়ার হোসেন অপু, নওগাঁ
  • আপডেট সময় : ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩২ বার পঠিত

নওগাঁর বদলগাছীতে জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। ২০২৫ সালের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়টির ৪২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করায় তাদের এ সম্মাননা দেওয়া হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয়ে জেরিন কিন্ডারগার্টেন স্কুলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেরিন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও দৈনিক আজকের জনবাণীর নওগাঁ স্টাফ রিপোর্টার সাংবাদিক ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সরেজমিনে বার্তার বদলগাছী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফেরদৌস হোসেন, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার বদলগাছী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু, প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক ও উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জাতীয় দৈনিক ইত্তেফাকের বদলগাছী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাফিজার রহমান, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান (জিয়া), বদলগাছী উপজেলা ছাত্রদলের সদস্য শাহিনুর আলম, নাহিদ রানা, বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জয়সাগর পত্রিকার বদলগাছী উপজেলা প্রতিনিধি সাংবাদিক সারোয়ার হোসেন অপু এবং বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক সুবাস চন্দ্রসহ অন্যরা।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলা মেনে চলার বিষয়ে দিকনির্দেশনা দেন। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের শিক্ষাজীবনে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় জেরিন কিন্ডারগার্টেন স্কুলের ৪২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এর মধ্যে ১৭ জন ট্যালেন্টপুল এবং ২৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। অনুষ্ঠানে এসব শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের নার্সারি শ্রেণির শিক্ষার্থী নূরানী নুসরাত বলেন, আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের পুরস্কার দেওয়া হয়। এজন্য আমি অনেক খুশি।

নার্সারি শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন মাওয়ার দাদি সুরাইয়া হক বলেন, স্কুলটি খুব ভালো। শিক্ষকরা খুব ভালোভাবে পাঠদান করান। তাদের আচার-আচরণও খুব ভালো।

বিদ্যালয়ের এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

ট্যাগস :

জেরিন কিন্ডারগার্টেনের মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান

আপডেট সময় : ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬