ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় তুলা চাষ সম্প্রসারণে কৃষক র‍্যালি, উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ২৭ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় তুলা চাষ সম্প্রসারণের লক্ষ্যে তুলা কৃষক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কৃষকদের মাঝে শিমুল তুলার চারা এবং চাষাবাদের প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার পানিসারা ইউনিয়নের গাবুরাপুর মাঠে র‍্যালি শেষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরে তুলার গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী।

প্রধান অতিথির বক্তব্যে সাবিরা সুলতানা মুন্নী তুলা চাষ সম্প্রসারণে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, তুলা চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বিনা মূল্যে উপকরণসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। প্রয়োজনে সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থাও করা হবে।

তিনি আরও বলেন, তুলার আমদানিনির্ভরতা কমাতে দেশে তুলা চাষের পরিধি বাড়াতে হবে। বস্ত্রশিল্পের অন্যতম প্রধান কাঁচামাল তুলা চাষ লাভজনক উল্লেখ করে তিনি বলেন, তুলার বীজ থেকে পাওয়া তেল কোলেস্টেরলমুক্ত ও স্বাস্থ্যসম্মত। এ ছাড়া তুলার বীজ থেকে জৈব সার ও মাছের খাবারও তৈরি করা যায়।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়, যশোরের উপপরিচালক মোজাদ্দীদ আল শামীম এবং কীটপতঙ্গ বিশেষজ্ঞ ড. তাসফিকুর রহমান সনেট। অনুষ্ঠান পরিচালনা করেন তুলা উন্নয়ন বোর্ড, যশোর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, পানিসারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর আব্দুর রকীব, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, কটন ইউনিট অফিসার অহেদুজ্জামান, আসাদুজ্জামানসহ প্রায় ৮০ জন তুলাচাষী।

আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে শিমুল তুলার চারা বিতরণ করা হয়। পাশাপাশি প্রায় ৬৯০ বিঘা জমিতে তুলা চাষের জন্য কৃষকপ্রতি প্রায় ৮ হাজার টাকা মূল্যের বীজ, সার, কীটনাশক, ছত্রাকনাশক ও বৃদ্ধিবর্ধকসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তিনির্ভর তুলা চাষ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বাড়ানো, কৃষকের আয় বৃদ্ধি এবং দেশীয় তুলা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :

ঝিকরগাছায় তুলা চাষ সম্প্রসারণে কৃষক র‍্যালি, উপকরণ বিতরণ

আপডেট সময় : ১১:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬