ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

টাইম স্কেল সমস্যা সমাধানে এমপির সঙ্গে শিক্ষক নেতাদের সাক্ষাৎ

হাফিজুর রহমান
  • আপডেট সময় : ০৫:০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ১৬৩ বার পঠিত

জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের টাইম স্কেল-সংক্রান্ত জটিলতা নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে সংসদ সদস্য সাবিরা সুলতানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

শনিবার (২১ নভেম্বর) ঝিকরগাছায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তিনি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৪ (আসন নম্বর ৩১৪)-এর সংসদ সদস্য।

সাক্ষাৎকালে শিক্ষক নেতারা জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের টাইম স্কেল-সংক্রান্ত জটিলতা, প্রশাসনিক প্রতিবন্ধকতা ও বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার বিষয়গুলো তুলে ধরেন। তাঁরা এসব সমস্যা সমাধানে সংসদ সদস্যের কার্যকর উদ্যোগ কামনা করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তাঁর সহযোগিতা চান।

শিক্ষক নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগসহকারে শোনেন সংসদ সদস্য সাবিরা সুলতানা। তিনি তাঁদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় শিক্ষক নেতারা আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের আন্তরিক উদ্যোগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর আলোচনার মাধ্যমে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের টাইম স্কেল-সংক্রান্ত জটিলতার সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে।

ট্যাগস :

টাইম স্কেল সমস্যা সমাধানে এমপির সঙ্গে শিক্ষক নেতাদের সাক্ষাৎ

আপডেট সময় : ০৫:০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬