ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া
  • আপডেট সময় : ০৭:৩১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৪৮ বার পঠিত

গ্রামীণ জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত এবং স্বল্প খরচে বিচারিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে খুলনার ডুমুরিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ভিডিও শো (প্রামাণ্যচিত্র প্রদর্শনী) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ১০টায় ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির। অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে গ্রাম আদালতের এক্তিয়ার, দেওয়ানি ও ফৌজদারি মামলার আবেদন প্রক্রিয়া এবং নামমাত্র খরচে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক সাধারণ মানুষের সামনে সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মরিয়ম খাতুন। তিনি গ্রাম আদালতের আইনি কাঠামো, কার্যক্রম এবং এর সুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, সাধারণ মানুষকে আইনি জটিলতা ও দালালের খপ্পর থেকে মুক্ত রেখে দ্রুত বিচারিক সেবা দেওয়াই গ্রাম আদালতের মূল লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বলেন, ছোটখাটো বিরোধের জন্য জেলা আদালত বা থানায় গিয়ে অর্থ ও সময় অপচয় না করে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে তা মীমাংসা করা সম্ভব। ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ সাধারণ মানুষের এই আইনি অধিকার প্রতিষ্ঠায় সবসময় পাশে রয়েছে।

অনুষ্ঠানে ডুমুরিয়া ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রাম পুলিশ সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভিডিও শো উপভোগ করতে স্থানীয় বিপুলসংখ্যক সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যরা পরিষদ চত্বরে ভিড় জমান।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম গ্রাম আদালত সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :

ডুমুরিয়ায় গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা

আপডেট সময় : ০৭:৩১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬