ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
টিকা সংকট ও শিশু মৃত্যুর অভিযোগে

ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

  • দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০১:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ২৪ ভার পঠিত

হাম ও রুবেলার টিকা আমদানিতে বিলম্ব এবং ব্যবস্থাপনাগত অবহেলার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচ সাবেক দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। আদালত মামলাটি গ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ।

মামলায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ২৭০, ৩০৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। আসামি করা হয়েছে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে। বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান আদালতে উপস্থিত ছিলেন।

মামলার আবেদনে বলা হয়, দেশে নবজাতক ও শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিতভাবে হাম ও রুবেলার টিকা প্রদান করা হয়ে থাকে। তবে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ইউনিসেফের মাধ্যমে টিকা আমদানির প্রচলিত প্রক্রিয়া বন্ধ হয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘসূত্রতার কারণে দেশে টিকার সংকট সৃষ্টি হয় বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স টিকা সংকট সম্পর্কে স্বাস্থ্য বিভাগকে একাধিকবার সতর্ক করে চিঠি পাঠিয়েছিলেন এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সেই সতর্কবার্তা যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

মামলার আরজিতে দাবি করা হয়, টিকা সংকটের কারণে দেশে হামের প্রাদুর্ভাব ব্যাপক আকার ধারণ করে। সরকারি পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সময়ে প্রায় ৭৫ হাজার ৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং প্রায় ৬১০ জন শিশুর মৃত্যু ঘটে।

এছাড়া ৭৫ হাজারের বেশি শিশু শারীরিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে চট্টগ্রামের মীরসরাই এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন শিশুর মৃত্যুর ঘটনাও তুলে ধরা হয়েছে। তবে মামলায় উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টিকা সংকট ও শিশু মৃত্যুর অভিযোগে

ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

আপডেট সময় : ০১:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬