ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রটোকল ছাড়াই আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

  • দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ২৩ ভার পঠিত

সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। সোমবার (৮ জুন) কোনো সরকারি প্রটোকল, পুলিশি নিরাপত্তা বা দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে তিনি এ পরিদর্শন করেন। পরিদর্শনকালে দুই কার্যালয়ের সেবা কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় একাধিক অনিয়ম ও ঘাটতি তার নজরে আসে।

প্রথমে আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে প্রতিমন্ত্রী দেখতে পান, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসাইন খান নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত ছিলেন না। প্রতিমন্ত্রীর আগমনের প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর তিনি কার্যালয়ে আসেন। এ সময় দেখা যায়, অফিসের আটজন কর্মকর্তার মধ্যে মাত্র দুইজন—একজন সার্ভেয়ার ও একজন নামজারি সহকারী—নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন।

কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ কয়েকজন সেবাপ্রার্থী প্রতিমন্ত্রীকে জানান, তারা দীর্ঘদিন ধরে ভূমি অফিসে এসে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। বিষয়টি শুনে প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং সেবাদানে দীর্ঘসূত্রতার কারণ জানতে চান।

পরিদর্শনের একপর্যায়ে তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কর্মকর্তাদের উপস্থিতির সময় যাচাই করেন। একই সঙ্গে তথ্য কেন্দ্র-কাম-হেল্প ডেস্কের অবকাঠামোগত দুর্বলতা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন। তবে রেকর্ড কিপিং ও ডেটা এন্ট্রি ইউনিটের কর্মকর্তারা যথাসময়ে উপস্থিত ছিলেন এবং তাদের কার্যক্রম চলমান ছিল বলে পরিদর্শনে দেখা যায়। প্রতিমন্ত্রী বিভিন্ন রেকর্ড রুমও ঘুরে দেখেন।

এ সময় কর্মকর্তারা সার্ভার জটিলতার কারণে নামজারি কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানান। এ বিষয়ে প্রতিমন্ত্রী সার্ভার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেন। পাশাপাশি তথ্যকেন্দ্র পরিচালনায় পৃথক জনবল নিয়োগ এবং সেবার মান ও কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পরে তিনি আশুলিয়া রাজস্ব সার্কেল (পলাশবাড়ী) কার্যালয় পরিদর্শন করেন। সেখানে কার্যালয়ের আশপাশে লাইসেন্সবিহীন নামজারি কার্যক্রম এবং অবৈধ দোকানপাট দেখতে পান। এ বিষয়ে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি)কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।

প্রতিমন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনে আমিনবাজার ও আশুলিয়া উভয় রাজস্ব সার্কেলের সেবাদান ব্যবস্থা, উপস্থিতি শৃঙ্খলা এবং প্রশাসনিক কার্যক্রমে নানা অনিয়ম ও ঘাটতির চিত্র উঠে আসে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রটোকল ছাড়াই আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬