ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন
- আপডেট সময় : ১০:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ৪৩ বার পঠিত

ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। সম্প্রতি সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলে সভাপতি হিসেবে নির্বাচিত হন এ. আর. মিঠু বিশ্বাস।
নতুন সভাপতি এ. আর. মিঠু বিশ্বাসের নেতৃত্বে গঠিত কার্যকরী পরিষদ দায়িত্ব গ্রহণ করায় নড়াইলবাসীর মধ্যে উৎসাহ ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে পাঠানো শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত সভাপতি ও কার্যকরী পরিষদের সকল সদস্যের সফলতা কামনা করা হয়েছে।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, এ. আর. মিঠু বিশ্বাসের দক্ষ, দূরদর্শী ও সৎ নেতৃত্বে ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠনে পরিণত হবে। একই সঙ্গে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সম্মিলিত প্রচেষ্টায় সমিতির কার্যক্রম আরও বেগবান হবে এবং নড়াইলবাসীর কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করা হয়।
বার্তায় আরও উল্লেখ করা হয়, নড়াইলের ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়নের ধারা সমুন্নত রাখতে নবনির্বাচিত পরিষদ দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবে। পাশাপাশি সভাপতি এ. আর. মিঠু বিশ্বাসসহ কার্যকরী পরিষদের সকল সদস্যের সর্বাঙ্গীণ সফলতা, সুস্বাস্থ্য এবং ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়েছে।
























