ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার
হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

তালায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আব্দুর রশিদ, সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৮:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ৪৬ বার পঠিত

সাতক্ষীরার তালায় জেলা পরিষদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিএনপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২২ নভেম্বর) তালা মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান। কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি এস কে কামরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিজুল হক লিটু।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, সাসের পরিচালক শেখ ইমান আলী, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম এবং তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রেজাউল ইসলাম রেজা। এ ছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ অক্সিজেন সরবরাহের পাশাপাশি বায়ুদূষণ কমানো, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলজ গাছ পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করে, অন্যদিকে বনজ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে।

তাঁরা আরও বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না। প্রতিটি চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সচেতন ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। অতিথিরা তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করেন।

পরে জেলা পরিষদের অর্থায়নে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা এসব চারা বাড়ি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় রোপণ করে নিয়মিত পরিচর্যা করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

তাঁরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ বাড়বে এবং পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্ম আরও সচেতন হয়ে উঠবে।

ট্যাগস :

হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

তালায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আপডেট সময় : ০৮:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬