ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার
সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশতাধিক বাড়িতে হামলা-আগুন

দুই বিএনপি নেতা হত্যার জেরে কালিয়ায় তাণ্ডব

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৩:৪৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ৪৪ বার পঠিত

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের জেরে ভয়াবহ সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতার হামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আগুনে পুড়েছে অন্তত ২০ থেকে ২৫টি বাড়ির অর্ধশতাধিক বসতঘর। বড়দিয়াবাজারের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ নভেম্বর) আইনগতভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কথিত নৈরাজ্যের প্রতিবাদে কালিয়ায় মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তাঁদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এ সময় কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। হামলায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা, জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা এবং পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান আহত হন।

আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনায় নেওয়ার পথে শাহীন মোল্যা ও সোহেল মোল্যার মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় তাঁদের দুই সহকর্মী নিহত হয়েছেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া মডেল মসজিদে নিহত দুই নেতার জানাজা শেষে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

শুক্রবার দুপুরে নিহতদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে কালিয়ায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, নড়াইলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাঁদের সঙ্গে ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ দলীয় নেতাকর্মীরা।

কেন্দ্রীয় নেতারা ফিরে যাওয়ার পর বিকেলে বেন্দারচর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, সাবেক পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমের বাড়িও রয়েছে।

স্থানীয়দের দাবি, গ্রামের ৫০ থেকে ৬০টি বাড়িঘর এবং বড়দিয়াবাজারের কয়েকটি দোকানে হামলা ও লুটপাট করা হয়েছে। কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে আগুনের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় বাধার মুখে পড়েন। পরে প্রতিবন্ধকতা সরিয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছান তাঁরা। ততক্ষণে আগুন অনেকটাই নিভে গিয়েছিল। তাঁর হিসাবে, ২০ থেকে ২৫টি বাড়ির অর্ধশতাধিক বসতঘর পুড়ে গেছে। বড়দিয়াবাজারের কয়েকটি দোকানেও আগুন দেওয়া হয়েছে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও রয়েছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা পুলিশ তদন্ত করছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় জানান, দুই বিএনপি নেতা হত্যার ঘটনায় তখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহতদের পরিবারের সদস্যরা মামলা করতে থানায় আসবেন বলে কথা থাকলেও তাঁর সঙ্গে কথা বলার সময় পর্যন্ত কেউ আসেননি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বাড়িঘরে হামলার বিষয়ে তিনি বলেন, ২০ থেকে ২৫টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সব তথ্য বাস্তবসম্মত নয়।

বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার অভিযোগও নাকচ করেছেন ওসি। তাঁর দাবি, ওই গ্রামে কোনো হিন্দু বসতি নেই। পুলিশ সদর দপ্তরও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হিন্দু বাড়িঘরে হামলার খবরকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, প্রচারিত কিছু ভিডিও পুরোনো এবং কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে পুলিশ।

তবে স্থানীয়দের অভিযোগ, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তের সংখ্যা, আর্থিক ক্ষয়ক্ষতি এবং হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় নির্ধারণে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

দুই বিএনপি নেতার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার পাশাপাশি প্রতিশোধের নামে নিরপরাধ মানুষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদেরও আইনের আওতায় আনা জরুরি। হত্যাকাণ্ডের বিচার দাবি করতে গিয়ে নতুন করে সহিংসতা ও অরাজকতা সৃষ্টি হলে তা আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য বড় সংকট তৈরি করবে। কালিয়ায় শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা এবং সব ঘটনার নিরপেক্ষ তদন্ত এখন জরুরি।

ট্যাগস :

সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশতাধিক বাড়িতে হামলা-আগুন

দুই বিএনপি নেতা হত্যার জেরে কালিয়ায় তাণ্ডব

আপডেট সময় : ০৩:৪৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬