ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

বেনাপোল সীমান্তে পাহারায় স্বেচ্ছাসেবক দল

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৬:২২:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ৫৩ বার পঠিত

সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন সংগঠনের নেতারা।

রনিবার (২৯ নভেম্বর) বেনাপোল পুরাতন পৌরসভার সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বেনাপোল বাজার প্রদক্ষিণ করে স্থলবন্দরের শূন্য পয়েন্টের নো ম্যানস ল্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমির ফয়সাল। তিনি বলেন, শার্শা উপজেলার সাতটি ইউনিয়ন সীমান্তঘেঁষা। এসব এলাকায় তাঁদের নেতাকর্মীরা প্রতিদিন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্ত পাহারায় নেতাকর্মীরা ভূমিকা রাখছেন বলেও তিনি উল্লেখ করেন।

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিদুর রহমান সাগর বলেন, কোনো স্বৈরাচারের সঙ্গে কোনো আপস হবে না। স্বৈরাচারের দোসরদের এই বাংলায় থাকতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, বেনাপোল স্থলবন্দরে ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন।

সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল ইসলাম রিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সেলিম হোসেন আশা।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সদস্যসচিব ওমর ফারুকসহ শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, সীমান্ত অঞ্চলে সতর্কতা বজায় রাখার পাশাপাশি রাজনৈতিক নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবেন। তাঁদের বক্তব্য, ডিসেম্বরে কোনো স্বৈরাচারের ঠিকানা এই বাংলার মাটিতে হবে না।

ট্যাগস :

বেনাপোল সীমান্তে পাহারায় স্বেচ্ছাসেবক দল

আপডেট সময় : ০৬:২২:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬