ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানা বহিষ্কার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ৩২ বার পঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সান্তাহার পৌর বিএনপির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৮ নভেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে সান্তাহার পৌর ৮ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি হেলাল প্রামাণিককে ডেকে নিয়ে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। এ সময় তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

এছাড়াও রাজিব খান রানার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে জড়িত থেকে দলের নাম ভাঙিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার এবং সকল পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সে অনুযায়ী সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আক্তারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিদারুল আলম জুয়েল ও মামুনুর রশিদ স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে মাদক ব্যবসা, মাদক সেবন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে দলের নির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষয়ে জানতে চেয়ে রাজিব খান রানার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় ত্র বক্তব্য জানা যায়নি।

ট্যাগস :

সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানা বহিষ্কার

আপডেট সময় : ০৬:৩৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬