ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

নওগাঁয় কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

এম আব্দুর রাজ্জাক
  • আপডেট সময় : ০৭:৫৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ৮৩ বার পঠিত

নওগাঁয় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় সরকারি দপ্তরে সেবার মান বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক প্রতিরোধ ও কৃষি খাতে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক, নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকতারুজ্জামান, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম এবং নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন।

এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে সরকারি কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি বলেন, ‘আমরা সরকারি কর্মচারী। সরকার আমাদের যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।’

কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাপ্তরিক সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা হলেও জনসেবার স্বার্থে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২৪ ঘণ্টা দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।

তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সরকারি কার্যক্রমে গতিশীলতা আনা, প্রতিটি সরকারি দপ্তরে শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করা, পরিবেশ সুরক্ষায় অধিক হারে বৃক্ষরোপণ এবং মাদক প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেন।

নওগাঁকে ধানসহ বিভিন্ন উদ্বৃত্ত ফসল উৎপাদনের গুরুত্বপূর্ণ জেলা উল্লেখ করে কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার তাগিদ দেন বিভাগীয় কমিশনার। তিনি বলেন, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। সার বিতরণে কোনো ধরনের গাফিলতি, অনিয়ম কিংবা অব্যবস্থাপনা সহ্য করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থেকে নিয়মিত তদারকি করার নির্দেশনা দেন তিনি।

ট্যাগস :

নওগাঁয় কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

আপডেট সময় : ০৭:৫৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬