ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ Logo বাঘারপাড়ায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামি আটক Logo সাতক্ষীরার তালায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড Logo কুলাউড়ায় মহিলা ইউপি সদস্যের নেতৃত্বে প্রবাসীর সম্পত্তি দখল চেষ্টা Logo মানুষের বসতভিটা রক্ষায় নদীপাড়ে এমপি বিশ্বাস জাহাঙ্গীর Logo কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ী নড়াইলের সৌরভ Logo জমে উঠেছে কেশবপুরের গড়ভাঙ্গা সুপারি হাট, জমজমাট কেনাবেচা Logo কোটালীপাড়ার ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী Logo ডুমুরিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’র শুভ উদ্বোধন Logo দাঙ্গা নিয়ন্ত্রণ ও গণপ্রতিরক্ষায় আনসার-ভিডিপির পেশাগত দক্ষতায় নতুন দিগন্ত

নওয়াপাড়ায় মাদকবিরোধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৬০ বার পঠিত

যশোরের শিল্পনগরী নওয়াপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নওয়াপাড়া মাদক প্রতিরোধ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। সোমবার (৬ জুলাই) নওয়াপাড়া রেলস্টেশন মাছ বাজার এলাকায় নওয়াপাড়া মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিশিষ্ট সমাজসেবক ফজলুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মোহাম্মদ মুন্না বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান এবং ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন এটিএন নিউজের যশোর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক, তেতুলতলা মসজিদের ইমাম মাওলানা মুফতি সারোয়ার হোসেন, জিএম বাচ্চু, শেখ আসাদুল্লাহ আসাদ, রাজু আহমেদ, লিটন মোল্লা, হারুন অর রশিদ ও ফিরোজ হোসেন।

সমাবেশ শেষে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে নওয়াপাড়া মাদক প্রতিরোধ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

নওয়াপাড়ায় মাদকবিরোধী সমাবেশ

আপডেট সময় : ০৯:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬