ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৪৮ বার পঠিত

নড়াইল সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু বক্কার (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল সদর উপজেলার ভাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের মো. মাজেদুল শেখের সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটির মা তাদের নিয়ে ঘরে ছিলেন। একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন। এ সুযোগে দুই শিশু ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। পরে মা ঘুম থেকে উঠে সন্তানদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে স্থানীয়রা পুকুরে একটি শিশুকে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে আরও খোঁজ করে আবু বক্কারকেও উদ্ধার করা হয়। দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

আপডেট সময় : ১০:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬