ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৮:৪০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মূলশ্রী গ্রামে ‘ঐতিহ্যবাহী মূলশ্রী যুব সমাজের’ উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে চাপাইল, মূলশ্রী ও চর মধুপুর শামসুল উলুম মাদ্রাসার জন্য একটি হাই-ভোল্টেজ সাউন্ড সিস্টেম প্রদান করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মূলশ্রী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি কৃতী শিক্ষার্থী এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ উপহার দেওয়া হয়। পাশাপাশি মূলশ্রী গ্রামের সব শিক্ষার্থীর হাতে ডায়েরি, কলম ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ সাখাওয়াত হোসেন। সঞ্চালনা করেন সিকদার আহমেদুজ্জামান মিরাজ।

এ সময় বক্তব্য দেন মাওলানা মাহফুজুর রহমান, ইকরাম চৌধুরী, কায়কোবাদ সিকদার, মাওলানা রেজাওনুর রহমান কাসেমী, কামরুজ্জামান হিটু, ওহিদ শেখ, শেখ গোলাম কবির তপন, ইমরান শেখ, তারিখ শেখ, ডুয়েল সিকদারসহ অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন শেখ আলিমুল ইসলাম, সিকদার রানা আহমেদ, ইসলাম চৌধুরী, শেখ আবির, শেখ নুর ইসলাম, শামীম সরদারসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বিশেষভাবে প্রবাসে অবস্থান করেও সংগঠনের সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় সিকদার শহিদুল ইসলাম, সিকদার তায়েজ ও জোবায়েরের নেতৃত্বে সকল প্রবাসীর ত্যাগ, সহযোগিতা ও উদ্যোগের প্রশংসা করা হয়। বক্তারা বলেন, প্রবাসীদের আর্থিক সহায়তা ও আন্তরিক প্রচেষ্টায় সংগঠনের চলমান জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হচ্ছে।

জানা যায়, ২০২৩ সালে সংগঠক ও সাংবাদিক মোঃ মনিরুজ্জামান চৌধুরীর উপস্থিতিতে মোঃ জুবায়ের, তায়েজ সিকদার, আলীসহ মূলশ্রী গ্রামের একঝাঁক যুবকের অংশগ্রহণে এক ভোজের মধ্য দিয়ে ‘ঐতিহ্যবাহী মূলশ্রী যুব সমাজের’ যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নীরবে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এরই মধ্যে সংগঠনটির উদ্যোগে ভোজের আয়োজন, রমজান মাসে গ্রামবাসীর জন্য ইফতার, কবরস্থানে মাটি ভরাটসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। এসব উদ্যোগ স্থানীয়দের প্রশংসা অর্জন করেছে।

সংগঠনের সদস্যরা জানান, যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সামাজিক দায়িত্ব পালন, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং এলাকার কল্যাণে কাজ করাই তাঁদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ট্যাগস :

নড়াইলে শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় : ০৮:৪০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬