ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময়

নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ৩৬ বার পঠিত

জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে নাটোর জেলার প্রতিনিধি ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। সম্পাদককে স্বাগত জানিয়ে জেলা ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভোরের চেতনা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি  শরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিশেষ করে মফস্বল সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং প্রতিনিধিদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

সভায় উপস্থিত ছিলেন ভোরের চেতনা পত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি শামসুল ইসলাম, বড়াইগ্রামের সিনিয়র সাংবাদিক ও বড়াল সাময়িকী-এর প্রকাশক ও সম্পাদক পিকে এম আব্দুল বারী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সিহাব, কোষাধ্যক্ষ ও ভোরের চেতনা পত্রিকার বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি কায়েস উদ্দিন, জেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধি এবং শিক্ষানবিশ সাংবাদিক মেহেদী হাসানসহ অন্যান্য সাংবাদিকরা।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা পত্রিকার সার্বিক কার্যক্রম, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। সম্পাদক উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পেশাদার সাংবাদিকতা চর্চায় আন্তরিকতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :

নাটোরে ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময়

আপডেট সময় : ০৯:০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬