ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন Logo শ্যামনগরে যুবলীগ নেতা শুভর বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগ Logo শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন Logo নড়াইলে শত শত শিক্ষার্থীর দুর্নীতিবিরোধী শপথ Logo ছেলেকে জবাই করে হত্যার ৫১ দিনের মাথায় বাবাকে গুলি করে হত্যা Logo পুলিশ কর্মকর্তাকে ফাঁসাতে আ’লীগ কর্মীকে বিএনপি বানানোর অভিযোগ Logo প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদকের সঙ্গে জেলা যুবদল সভাপতির সৌজন্য সাক্ষাৎ Logo সাতক্ষীরার আলিপুরে নবগঠিত যুবদল-ছাত্রদল নেতাদের সংবর্ধনা Logo নজরুল বর্ষ উপলক্ষে কেসিসির সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদকের সঙ্গে জেলা যুবদল সভাপতির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ৪১ বার পঠিত

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূর ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে হঠাৎ করে প্রেস ক্লাব যশোরের তৃতীয় তলায় সাধারণ সম্পাদকের কার্যালয়ে উপস্থিত হয়ে নূর ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে প্রেসক্লাব যশোরের সার্বিক উন্নয়ন, ক্লাব সদস্যদের কল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা, মান ও মর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ সময় প্রেসক্লাব যশোরের সার্বিক উন্নয়নে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন এম তমাল আহমেদ। একই সঙ্গে ক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সৌজন্য সাক্ষাৎকালে তিনি প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :

প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদকের সঙ্গে জেলা যুবদল সভাপতির সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৮:৪৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬