ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
৭ আগস্টের মধ্যে নির্বাচনের দাবি

প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৪২ বার পঠিত

প্রেসক্লাব যশোরের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংগঠনের একাংশের সদস্যরা ‘প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি’ গঠন করেছেন। একই সঙ্গে আগামী ৭ আগস্টের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (৬ জুলাই) সকালে প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তারা বর্তমান কার্যনির্বাহী কমিটির ঘোষিত নির্বাচনের তারিখ প্রত্যাখ্যান করেন।

বক্তারা বলেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি গঠনতন্ত্রের একটি ধারা ব্যবহার করে নির্ধারিত দুই বছরের মেয়াদ কয়েক মাস বাড়িয়েছে, যা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, গঠনতন্ত্রে অনিবার্য পরিস্থিতিতে সর্বোচ্চ তিন মাস (প্রকারান্তরে চার মাস) পর্যন্ত মেয়াদ বৃদ্ধির সুযোগ থাকলেও বর্তমানে দেশে বা স্থানীয় পর্যায়ে এমন কোনো পরিস্থিতি নেই, যার কারণে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব নয়।

সভা থেকে আগামী ৭ আগস্টের মধ্যে প্রেসক্লাব যশোরের নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য বর্তমান কমিটির প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় ৮ আগস্ট থেকে বর্তমান কমিটিকে ‘অবৈধ’ হিসেবে বিবেচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

সভায় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ‘প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়। এতে প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলাকে আহ্বায়ক, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিককে যুগ্ম আহ্বায়ক এবং আকরামুজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে।

সভায় উপস্থিত সদস্যদের কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফকির শওকত, সাবেক সহসভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাবেক সম্পাদক আহসান কবির, মবিনুল ইসলাম মবিন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, শেখ আব্দুল্লাহ হুসাইন, সরোয়ার হোসেন, জুয়েল মৃধা, সাইফুর রহমান সাঈফ, এম. আইউব, তহীদ মনি, কাজী আশরাফুল আজাদ, তৌহিদ জামান, শহিদ জয়, সোহরাব হোসেন, বিএম আসাদ, হানিফ ডাকুয়াসহ আরও অনেকে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, বর্তমান কমিটির মেয়াদ বৃদ্ধিতে সংক্ষুব্ধ প্রেসক্লাব যশোরের অন্যান্য সদস্যদেরও পর্যায়ক্রমে নির্বাচন বাস্তবায়ন কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

এদিকে সভা থেকে বর্তমানে অসুস্থ প্রেসক্লাব যশোরের সভাপতি ও দৈনিক যশোর-এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

৭ আগস্টের মধ্যে নির্বাচনের দাবি

প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি গঠন

আপডেট সময় : ০৯:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬