ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

বগুড়ায় নারী-শিশু নির্যাতন ও মাদকবিরোধী আলোচনা সভা

এম আব্দুর রাজ্জাক
  • আপডেট সময় : ০১:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ৬২ বার পঠিত

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বগুড়ায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, বগুড়ার যৌথ আয়োজনে বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। তিনি বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা। সভায় সভাপতিত্ব করেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন, বগুড়ার উপপরিচালক শাফিউজ্জামান।

এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

ট্যাগস :

বগুড়ায় নারী-শিশু নির্যাতন ও মাদকবিরোধী আলোচনা সভা

আপডেট সময় : ০১:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬