ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বগুড়ায় ‘ভোরের চেতনা’র প্রতিনিধি মতবিনিময় সভা

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ১৫ বার পঠিত

জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’-এর উদ্যোগে বগুড়ায় প্রতিনিধি মতবিনিময় সভা ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানোর অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিরা অংশ নিয়ে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের পাঁচ তারকা হোটেল মম ইন-এ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দৈনিক ভোরের চেতনা-এর বগুড়া জেলা প্রতিনিধি তাহেরা জামান লিপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান বায়েজিদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিশেষ প্রতিনিধি হাকিম আব্দুল গনি মণ্ডল, জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি আব্দুর রহমান নাহিদ, জেলা ক্রাইম রিপোর্টার শাকিকুল ইসলাম শাকিল, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রহিম, নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি শাহীন আলম সাজু, গাবতলী উপজেলা প্রতিনিধি আবু সাঈদ শান্ত, শাজাহানপুর উপজেলা প্রতিনিধি মিজু আহম্মেদসহ জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সাংবাদিকদের পরিচিতি পর্ব, শুভেচ্ছা বিনিময় এবং প্রতিনিধি মতবিনিময় অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত সভায় সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট, পেশাগত নৈতিকতা, তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব এবং জনস্বার্থ রক্ষায় সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মুক্ত আলোচনায় প্রতিনিধিরা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের বাস্তব অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি পত্রিকার বস্তুনিষ্ঠতা, মানোন্নয়ন এবং পাঠকপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেন।

প্রধান অতিথির বক্তব্যে সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম বলেন, “সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি সততা, দায়বদ্ধতা ও জনকল্যাণের অঙ্গীকার। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমানুষের কথা তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। ‘ভোরের চেতনা’ অতীতের মতোই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান বায়েজিদ বলেন, “সংবাদের বস্তুনিষ্ঠতা ও তথ্যের নির্ভুলতাই একটি পত্রিকার মূল ভিত্তি। আধুনিক সাংবাদিকতায় অনুসন্ধানী প্রতিবেদনের বিকল্প নেই। মাঠপর্যায়ের সাংবাদিকদের তথ্যের সত্যতা যাচাই করে দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও যত্নশীল হতে হবে।” তিনি শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে তাহেরা জামান লিপি বলেন, পারস্পরিক সহযোগিতা, দক্ষতা ও পেশাগত দায়বদ্ধতার মাধ্যমে ‘ভোরের চেতনা’ আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। তিনি সকল প্রতিনিধিকে সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার আদর্শ ধারণ করে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা চর্চার মাধ্যমে জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’-কে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

বগুড়ায় ‘ভোরের চেতনা’র প্রতিনিধি মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:৩৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬