বগুড়ার শিবগঞ্জ থানা আকস্মিক পরিদর্শনে রাজশাহী রেঞ্জ ডিআইজি
- আপডেট সময় : ১০:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৯০ বার পঠিত

বগুড়ার শিবগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম। শুক্রবার (২০ নভেম্বর) তিনি থানার সার্বিক কার্যক্রম, অবকাঠামো ও জনসেবামূলক কর্মকাণ্ড সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে ডিআইজি থানা ভবনের বিভিন্ন কক্ষ, পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা এবং থানার সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি থানার দাপ্তরিক কার্যক্রম ও সাধারণ মানুষকে সেবা দেওয়ার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় থানার কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব ও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। পাশাপাশি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
ডিআইজি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী পুলিশি সেবা নিশ্চিত করতে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল), বগুড়া এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























