ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কালিয়ায় উপজেলা ও পৌর কৃষক দলের মতবিনিময় সভা Logo যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়াকে ঘিরে একের পর এক অভিযোগ Logo রায়পুরে দুই সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা Logo শিশু চিকিৎসা ও পুষ্টিসেবায় কাজ করছেন কেশবপুরের ডা. শাহীনুর Logo বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদারে সভা Logo যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ Logo শার্শায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল Logo শার্শার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিলেন নুরুজ্জামান লিটন Logo নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাগুডাঙ্গা Logo কেশবপুরে মোবাইল কোর্টের অভিযান, ছয়টি পাটা-বাঁধ উচ্ছেদ

কালিয়ায় উপজেলা ও পৌর কৃষক দলের মতবিনিময় সভা

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ১১:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ২৭ বার পঠিত

নড়াইলের কালিয়ায় উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নিজস্ব বাসভবনে (মারোয়া ভবন) এ সভা অনুষ্ঠিত হয়।

কালিয়া পৌর কৃষক দলের সাবেক আহ্বায়ক গোলাম রসুল মান্দারের সভাপতিত্বে এবং কালিয়া উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এস. এম. আশিকুর রহমান সুমনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি সংগঠন পরিচালনা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা কৃষক দলের আহ্বায়ক হেমায়েত হোসেন ফারুক। বিশেষ বক্তা ছিলেন জেলা কৃষক দলের সদস্যসচিব শোয়েব মিনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি স. ম. রেজা ই রাব্বি কামাল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ সিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান রুবেল, কালিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব সরদার আর্মস্ট্রং এবং নড়াইল জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তজা।

এ ছাড়া বক্তব্য দেন কালিয়া উপজেলা কৃষক দলের সাবেক সদস্যসচিব শেখ মারুফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আহম্মেদ হোসেন মনি এবং কালিয়া পৌর কৃষক দলের সাবেক সদস্যসচিব মোল্লা শাহিনুর হোসেন।

সভায় উপজেলা ও পৌর কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধিসহ সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ইউনিয়ন কৃষক দল ও পৌর কৃষক দলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন এবং সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে তাঁদের মতামত তুলে ধরেন।

ট্যাগস :

কালিয়ায় উপজেলা ও পৌর কৃষক দলের মতবিনিময় সভা

আপডেট সময় : ১১:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬