ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তৃণমূলকে শক্তিশালী করতে রামনগর ইউনিয়ন ছাত্রদলের প্রস্তুতি সভা Logo কেশবপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় Logo যবিপ্রবিতে তারামন বিবি হলে অন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু Logo প্রতারণার অভিযোগে আইনজীবি জুয়েলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo কালীগঞ্জে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড, বন্ধ হলো বাল্যবিবাহ Logo নড়াগাতীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা Logo যশোরে হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারী রোগীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির অভিযোগ Logo গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় এডহক কমিটির সভাপতি সালাহউদ্দিন Logo পূর্ব রূপসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত Logo আতিকুজ্জামান সনিকে দুর্গাপূজার আমন্ত্রণ দিলেন পাটবাড়ী পূজা কমিটি

বেনাপোলে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৩:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ২৯ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কম্বল ও কসমেটিকস সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৫ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল আটক করে।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৩৮টি শাড়ি, ১টি থ্রি-পিস, ৩টি কম্বল ও ৭টি কসমেটিকস সামগ্রী। বিজিবির হিসাব অনুযায়ী, আটক মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৬ হাজার টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের বিরুদ্ধে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

বেনাপোলে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

আপডেট সময় : ০৩:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬