ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবি

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ২৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ০৭নং ফান্দাউক ইউনিয়নের রাজনগর-রসুলপুর গ্রামে ২০০৯ সাল থেকে বিনা বেতনে শিক্ষা দিয়ে আসছে “রাজনগর-রসুলপুর এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়”। প্রতিষ্ঠার ১৭ বছর পেরিয়ে গেলেও এখনো সরকারি স্বীকৃতি না পাওয়ায় হতাশ গ্রামবাসী ও শিক্ষক-শিক্ষার্থীরা। বিদ্যালয়টিকে দ্রুত সরকারি করণের জন্য স্থানীয় সংসদ সদস্য, প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বিদ্যালয়ের ব্যানারে দেওয়া তথ্য অনুযায়ী, ০৬নং ওয়ার্ডের রাজনগর-রসুলপুর এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০০৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে এলাকার কোমলমতি শিশুদের শিক্ষার আলো জ্বালিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০০৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। এ সময় মাননীয় সংসদ সদস্য জনাব এম. এ. হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা অফিসারের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি জাতীয়করণ ও সরকারিকরণের পথে অনেকদূর এগিয়েছে।

“আমাদের বেসরকারি যে স্কুলটি আছে, সেই স্কুলটি যেন সরকারি করণ করা হয়” এই দাবিতে সরব হয়েছেন রাজনগর-রসুলপুর গ্রামের সর্বস্তরের মানুষ। ব্যানারে গ্রামবাসীর পক্ষ থেকে বলা হয়, এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় শত শত শিশু এই বেসরকারি বিদ্যালয়ের ওপর নির্ভরশীল। শিক্ষক-শিক্ষিকারা মানবেতর জীবনযাপন করছেন। তাই দ্রুত সরকারি করণ না হলে শিক্ষার মান ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

বিদ্যালয়টি সরকারি করণের জন্য গ্রামবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছেন।

বর্তমানে বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী পাঠদান করছে। ছবিতে দেখা যায় শিক্ষার্থীরা বই-খাতা হাতে নিয়ে ক্লাস করছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সফল সভাপতি মোঃ আঃ আহাদ। তিনি ৩-৩ বারের ওয়ার্ড কমিটির সদস্য এবং ০৬নং ওয়ার্ড রাজনগর-রসুলপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা।

বিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার জন্য মালদ্বীপ প্রবাসী মোঃ স্বপন মিয়ার প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, ১৭ বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানটি দ্রুত সরকারি হলে নাসিরনগরের প্রত্যন্ত এই অঞ্চলের শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে এবং গরিব-দুঃখী শিশুরা বিনামূল্যে মানসম্মত শিক্ষা পাওয়ার সুযোগ পাবে।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবি

আপডেট সময় : ০৯:০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬