মাগুরায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা
- আপডেট সময় : ০২:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৭৭ বার পঠিত

“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মাগুরা।
উদ্বোধনী দিনে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় বিতর্ক দল মুখোমুখি হয় মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলের বিতর্ক দলের। প্রতিযোগিতায় মাগুরা সদর উপজেলার মোট ৮টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাকিম বিশ্বাস এবং মাগুরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ ঘটাতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু বিতর্ক নয়, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও পর্যায়ক্রমে আয়োজন করা হবে। ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার চেতনায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।


























