ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরের সন্ত্রাস রাতারাতি নির্মূল সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ২৯ ভার পঠিত

রাজধানীর মোহাম্মদপুর এলাকার সন্ত্রাসী কার্যক্রম রাতারাতি নির্মূল করা সম্ভব নয়। ওই এলাকায় মাদক ও জুয়ার প্রভাব দীর্ঘদিন ধরে বিস্তৃত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সময় লাগবে। পাশাপাশি আইনের কিছু দুর্বলতার কারণে অপরাধীদের দীর্ঘ সময় কারাগারে রাখা যাচ্ছে না। এ সমস্যা সমাধানে আধুনিক ও যুগোপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সন্ত্রাস, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে টেকসই সমাধানের জন্য বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন।

শিশু রামিসা হত্যা মামলার বিচার প্রসঙ্গে তিনি বলেন, এটি আদালতের বিষয় হওয়ায় এ নিয়ে মন্তব্য করতে চান না। তবে দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ সম্পন্ন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আদ-দ্বীন হাসপাতালে নবজাতকদের মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাসপাতালের এসির গ্যাসজনিত কারণে শ্বাসকষ্টের সৃষ্টি হয়ে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পুলিশের পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ও ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

যানজট পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানজট কিছুটা কমেছে। রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যে ইতিবাচক ফল দিয়েছে। ভবিষ্যতে অন্যান্য শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে যান্ত্রিক অটোমেশন চালুর পরিকল্পনা রয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে যানজট আরও কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সীমান্ত পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্ভাব্য পুশব্যাক ঠেকাতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সরকার যেকোনো ধরনের পুশব্যাকের বিরোধী। তবে কোনো বাংলাদেশি নাগরিক অবৈধভাবে অন্য দেশে অবস্থান করলে সে বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি পুনরায় উল্লেখ করেন, মোহাম্মদপুরের অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি আইনি কাঠামোর আধুনিকায়ন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরের সন্ত্রাস রাতারাতি নির্মূল সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৭:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬