ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবিসাসের বর্ষসেরা প্রতিবেদক রকিবুল হাসান তারেক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘বর্ষসেরা প্রতিবেদক’ সম্মাননায় ভূষিত হয়েছেন ঢাকামেইলের যবিপ্রবি প্রতিনিধি রকিবুল হাসান তারেক। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ডিজিটাল ক্লাসরুমে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

রকিবুল হাসান তারেক বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর পাশাপাশি আরটিভির যবিপ্রবি প্রতিনিধি আলফাজ হোসেন আরবিকেও ‘বর্ষসেরা প্রতিবেদক’ সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া ‘বর্ষসেরা ফিচার লেখক’ হিসেবে দৈনিক এদিনের সাব্বির রহমান রাব্বিল ও চ্যানেল আইয়ের প্রতিবেদক মাহফুজুল ইসলাম এবং ‘বর্ষসেরা উদীয়মান প্রতিবেদক’ হিসেবে দ্য ডেইলি ক্যাম্পাসের সাব্বির আহমেদ সম্মাননা পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, একটি দেশের জন্য সাংবাদিকতা যেমন পিলারের ন্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য সাংবাদিক সমিতিও একটি গুরুত্বপূর্ণ পিলার। বিশ্ববিদ্যালয়ের সব বিষয় সম্পর্কে আমাদের পক্ষে সব সময় জানা সম্ভব না-ও হতে পারে। তাই আমি প্রত্যাশা করি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো আপনারা আমাদের সামনে তুলে ধরবেন। আমরা সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আপনারা প্রশাসনের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় রাখবেন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে পারব।

সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে রকিবুল হাসান তারেক বলেন, এই সম্মাননা আমার কাছে শুধু একটি অর্জন নয়; সাংবাদিকতার প্রতি আমার দায়িত্ব আরও গভীরভাবে উপলব্ধি করার একটি মুহূর্ত। যবিপ্রবিসাসের কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।

তিনি বলেন, এই সম্মান আমাকে মনে করিয়ে দেয়, সাংবাদিকতা শুধু পেশা নয়—মানুষের কথা বলা এবং সত্যের পক্ষে দাঁড়ানোর একধরনের দায়বদ্ধতা। আগামী দিনে আরও সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে যেতে চাই।

ট্যাগস :

যবিপ্রবিসাসের বর্ষসেরা প্রতিবেদক রকিবুল হাসান তারেক

আপডেট সময় : ০৪:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬