ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞানমেলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ১১ বার পঠিত

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বর্ণাঢ্য বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টা থেকে রাত পর্যন্ত যশোর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মেলায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর মডেল ও গবেষণাধর্মী উপস্থাপনার মাধ্যমে অতিথি, অভিভাবক ও দর্শনার্থীদের মুগ্ধ করেন।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান জি. এম. আবু ফয়সালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মুহাম্মদ আব্দুস ছালাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের সচিব ড. আব্দুল মতিন, উপসচিব (প্রশাসন ও সংস্থাপন) শেখ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামাল আহমেদ। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সারাফাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ফারুখে আযম মুহাম্মদ আব্দুস ছালাম বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞানমেলার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, অনুসন্ধিৎসা ও উদ্ভাবনী শক্তি বিকাশের যে সুযোগ সৃষ্টি করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি ড. মো. আব্দুল মতিন বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। হাতে-কলমে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি আধুনিক ও সৃজনশীল শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

রিসার্চ অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ফর ইনোভেশন (রেইন)-এর প্রতিষ্ঠাতা শেখ নাঈম হাসান মুন বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহী করে তোলে। তিনি নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।

অভিভাবক উম্মে সালমা বলেন, শুধু পরীক্ষার ফল নয়, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশেও বিজ্ঞানমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ উদ্যোগের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে জি. এম. আবু ফয়সাল বলেন, শিক্ষার্থীদের আধুনিক, নৈতিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে আরও যুগোপযোগী ও ব্যতিক্রমধর্মী কর্মসূচি গ্রহণ করা হবে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী বিজ্ঞানমেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। এতে বিপুলসংখ্যক অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগস :

যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞানমেলা

আপডেট সময় : ১০:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬