ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ৫৯ বার পঠিত

যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের রাজুর মোড় এলাকায় চেতনানাশক পদার্থ প্রয়োগ করে এক ইজিবাইক চালককে অচেতন করে তার ইজিবাইক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইমরান হোসেন (৩৫) ঘোপ নওয়াপাড়া রোড এলাকার মৃত বাবুর আলী লস্করের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক।

বুধবার (১৭ জুন) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, দুর্বৃত্তরা চেতনানাশক ওষুধ প্রয়োগ করে ইমরান হোসেনকে অচেতন করে তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

পরে রাজুর মোড় এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারী মিলন নামের এক ব্যক্তি উদ্ধার করেন। পরে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ইমরান হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

আপডেট সময় : ০৬:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬