ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর জেলা পরিষদের মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১৬ বার পঠিত

যশোর জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহাবুবুর রহমান, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের। সভায় জেলার আট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন বলেন, জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর থেকেই সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে কাজ করছেন তিনি। এর উদ্দেশ্য হলো জেলা পরিষদের আওতাধীন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে যাতে কোনো ধরনের সমস্যা না হয়।

তিনি বলেন, ‘সবার সঙ্গে সমন্বয় করে কাজ করলে উন্নয়নমূলক কাজগুলো দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।’

সভায় জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ট্যাগস :

যশোর জেলা পরিষদের মাসিক সভা

আপডেট সময় : ১০:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬