ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১০ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। রোববার (৯ আগস্ট) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে যশোর জেলা শাখার এ কমিটি ঘোষণা করা হয়।

অনুমোদিত কমিটিতে মো. নূরজ্জামানকে আহ্বায়ক, ড. শহীদুল ইসলাম জাবিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শাহজাহান কবীর ও আসাদুজ্জামান বাবুলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া মো. মনিরুজ্জামান (আজাদ) সদস্যসচিব, ইঞ্জি. আরিফ জামান সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং সাজিদ সারোয়ার ও মো. বাদল উর রহমানকে যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে সালমা আক্তার আশা ও মো. আব্দুল মতিন সাংগঠনিক সম্পাদক এবং ইঞ্জি. বায়েজিদ হোসাইন জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে বলা হয়েছে, অনুমোদিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিতে হবে।

ট্যাগস :

এনসিপির যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

আপডেট সময় : ১১:০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬