ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়াউর রহমান স্মরণে যশোরে নানা কর্মসূচি পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল, পবিত্র কোরআনখানি, খাদ্য বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২ জুন) বেলা ১২টায় শহরের আরএন রোডে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এদিকে বাদ জোহর পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, যশোর জেলা শাখার উদ্যোগে ওজোপাডিকো যশোর বিভাগ-১ কার্যালয়ে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনখানি অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে গণভোজের আয়োজন করা হয়।

পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ওজোপাডিকো যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, ওজোপাডিকো যশোর বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দীন, ওজোপাডিকো যশোর বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মাহমুদ প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক হাসান আহমেদ, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের যশোর জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ সিদ্দিকীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা তার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার ভূমিকার কথা তুলে ধরেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহীদ জিয়াউর রহমান স্মরণে যশোরে নানা কর্মসূচি পালিত

আপডেট সময় : ০৩:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬