ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শার্শায় হাইটেক ফিডের খামারি মিলন মেলা অনুষ্ঠিত

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭০ বার পঠিত

যশোরের শার্শায় হাইটেক ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে খামারিদের নিয়ে ‘খামারি মিলন মেলা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শার্শায় আয়োজিত এ মিলন মেলায় স্থানীয় খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে টেকসই ও আধুনিক চাষাবাদ, খামার ব্যবস্থাপনা, উন্নত প্রযুক্তিতে মৎস্য উৎপাদন এবং গবাদিপশুর পুষ্টি বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইটেক ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুর ইসলাম সরদার, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ হাবিবুল্লাহ হাবীব, বিশিষ্ট মৎস্যচাষি মো. শহিদুল ইসলাম, টেকনিক্যাল ম্যানেজার মাহাবুর রহমান, সিনিয়র ম্যানেজার ইন্দ্রজিৎ সরকারসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় খামারিরা।

হাইটেক ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে এবং সোহান এন্টারপ্রাইজের সহযোগিতায় অনুষ্ঠিত এ মিলন মেলার মূল প্রতিপাদ্য ছিল ‘টেকসই চাষের সাথী’।

আয়োজকেরা জানান, খামারিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে আধুনিক ও টেকসই খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

মিলন মেলায় খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি উন্নতমানের মৎস্য ও পশুখাদ্য ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় খামারিরা তাঁদের অভিজ্ঞতা ও খামার পরিচালনায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

ট্যাগস :

শার্শায় হাইটেক ফিডের খামারি মিলন মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬