ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১৩ বার পঠিত

যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ মোছাঃ আম্বিয়া খাতুন (৫৪) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকায় তার নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক আম্বিয়া খাতুন দক্ষিণ বুরুজবাগান এলাকার আকবর আলীর স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি বিশেষ দল দক্ষিণ বুরুজবাগান এলাকায় আম্বিয়া খাতুনের বসতঘরে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভীন আখতার বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।”

ট্যাগস :

শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

আপডেট সময় : ১১:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬