ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণকান্ডে ছাত্রদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১১ বার পঠিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে সংগঠন থেকে বহিষ্কার করেছে যশোর জেলা ছাত্রদল। শনিবার জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আরাফাত হোসেন রাব্বিকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান বাপ্পি এবং সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরান অনুমোদন করেছেন। এদিকে, এই বহিষ্কারের আগে এইচএসসি দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির কথা বলে ওই শিক্ষার্থীকে চৌগাছা শহরে নিয়ে যান আরাফাত। পরে কৌশলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার পর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী নিজ বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

পরে পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে শনিবার রাতে পুলিশ আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে। এর পরদিন রোববার তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় জেলা ছাত্রদল। তবে ধর্ষণের অভিযোগের বিষয়ে আরাফাত হোসেন রাব্বির বা তার আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগস :

ধর্ষণকান্ডে ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬