ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবার মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১২ বার পঠিত

যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে অনলাইন জুয়ায় আসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক বৃদ্ধ বাবা। মামলাটি আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। রোববার (২ আগস্ট) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পালের আদালতে মামলাটি করেন দৌলতদিহি গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম (৬০)। মামলার আসামি তার ছেলে আজিম উদ্দিন (২৩)।

মামলার অভিযোগে বলা হয়েছে, তরিকুল ইসলাম একজন দিনমজুর। তার ছেলে আজিম উদ্দিন কোনো কাজকর্ম করেন না। কিছুদিন ধরে তিনি অস্বাভাবিক আচরণ করছেন। অধিকাংশ সময় ঘরের দরজা বন্ধ করে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন। পরে খোঁজ নিয়ে বাবা-মা জানতে পারেন, তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছেন।

অভিযোগে আরও বলা হয়, জুয়া খেলার জন্য আজিম প্রতিদিন বাবা-মায়ের কাছে এক হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। এছাড়া তিনি পর্নোগ্রাফিতেও আসক্ত হয়ে পড়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, গত ১৫ জুলাই বিকেলে আজিম টাকা দাবি করলে তা দিতে অস্বীকৃতি জানানো হয়। এতে তিনি ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। বাধা দিতে গেলে নিজের মাকে গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে ঘরে রাখা একটি বাক্স থেকে পাঁচ হাজার টাকা নিয়ে চলে যান। এসব ঘটনায় অতিষ্ঠ হয়ে ছেলে আজিম উদ্দিনের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হন তরিকুল ইসলাম। মামলাটি আমলে নিয়ে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আজিম উদ্দিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

অনলাইন জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবার মামলা

আপডেট সময় : ১০:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬