ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার
জিএমপি কমিশনার আশিক সাঈদ

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে

এম আব্দুর রাজ্জাক
  • আপডেট সময় : ১২:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ৫৭ বার পঠিত

শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ, পিপিএম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাজীপুরের জয়দেবপুরে পিটিআই অডিটোরিয়ামে গাজীপুরশাহীন শিক্ষা পরিবারের আয়োজনে বেসরকারি বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক আইকন পুরস্কার হিসেবে ল্যাপটপ প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমপি কমিশনার মো. আশিক সাঈদ, পিপিএম।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ কমিশনার বলেন, শুধু ভালো ছাত্র হলে হবে না, ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষও হতে হবে।” তিনি আরও বলেন, “তোমরা দেশের ভবিষ্যৎ। তোমরা সবাই মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হও।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এ সময় গাজীপুর মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখতে উপস্থিত সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শিক্ষার্থীদের মেধা, মনন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশের মাধ্যমে সচেতন, শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :

জিএমপি কমিশনার আশিক সাঈদ

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে

আপডেট সময় : ১২:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬