শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন
- আপডেট সময় : ০৭:১৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৫১ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট ইব্রাহিম খলিল মনোনীত হয়েছেন। গত রবিবার (২১ নভেম্বর) তারিখ বেলা ১১টায় শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসুদুল আলম দোহার স্বাক্ষরে কমিটিটির অনুমোদন দেওয়া হয়।
শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন নেতৃত্ব শ্যামনগরের আইনজীবীদের পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত ঐক্যকে আরও সুদৃঢ় করবে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যের মেধা ও যোগ্যতায় এ অঞ্চলের সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সাধারণ জনগণ নবগঠিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুমোদিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি), বিজ্ঞ সরকারি কৌঁসুলি (জিপি), অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট এম. আজিবর রহমান এবং অ্যাডভোকেট চঞ্চল কুমার ঘোষ।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন,সহ-সভাপতি: অ্যাডভোকেট জি.এম. মুনসুর রহমান ও অ্যাডভোকেট কৃষ্ণপদ মণ্ডল। যুগ্ম সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট ফুয়াদ হাবীব টিটন,সাংগঠনিক সম্পাদক: অ্যাডভোকেট স্বপন কুমার মণ্ডল (স্বপন),কোষাধ্যক্ষ: অ্যাডভোকেট আব্দুস সাত্তার,সাহিত্য ও লাইব্রেরি সম্পাদক: অ্যাডভোকেট রফিকুল ইসলাম (খোকন)।
দপ্তর সম্পাদক: অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান,প্রচার সম্পাদক: অ্যাডভোকেট শহিদুল ইসলাম শাওন,ক্রীড়া সম্পাদক: অ্যাডভোকেট আব্দুল আলীম, সাংস্কৃতিক সম্পাদক: অ্যাডভোকেট শফিউল আযম,সদস্য: অ্যাডভোকেট ফারুক হোসেন ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মামুন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই কমিটির মাধ্যমে আইনজীবীদের পেশাগত মর্যাদা ও স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে।


























